সদস্যদের নিয়ে ঢাকা মহানগরীর তা’লীমী মজলিস অনুষ্ঠিত

আজ (শুক্রবার ৭ অক্টোবর) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর অগ্রসর সদস্যদের নিয়ে তা’লীমি মজলিস অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরীর বিভিন্ন জোনের সদস্যগন অংশগ্রহণ করেন। মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক ও যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আবুল হুসাইন, দপ্তর বিভাগের সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম।
তালীমী মজলিস শেষে অগ্রসর ১০ জন সদস্যকে কর্মী ঘোষণা করে তাদের হাতে কর্মী নেযামুল আমাল তুলে দেয়া হয়।।
সর্বশেষ সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীর সদ্যভুমিষ্ট সন্তানের ইন্তেকালে তার পরিবারের জন্য দোয়ার মাধ্যমে মজলিস সমাপ্ত হয়।।

ফেসবুকে আমরা

ভোট একটি আমানত
করবো না তার খেয়ানত

প্রিয় দেশবাসী !
দায়িত্ববোধ প্রত্যেক সুনাগরিকের বৈশিষ্ট্য। ইসলামও এই বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। (সহীহ বুখারী) প্রচলিত ব্যবস্থায় জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে দেশ-জাতি ও ধর্মের কল্যাণকামী দল ও ব্যক্তিকে নির্বাচন করা প্রত্যেক ভোটারের দায়িত্ব।