মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ দা.বা. এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীলগন হাসপাতালে যান।

মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ দা.বা. এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ ২৫ জানুয়ারি’২৫ শনিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীলগন রাজধানীর আজগর আলী হাসপাতালে যান। এসময় তারা পীর সাহেব মধুপুর হাফি. এর চিকিৎসার খোঁজ খবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, তিনি গত ২২ জানুয়ারি’২৫ বুধবার রাতে নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেসবুকে আমরা

ভোট একটি আমানত
করবো না তার খেয়ানত

প্রিয় দেশবাসী !
দায়িত্ববোধ প্রত্যেক সুনাগরিকের বৈশিষ্ট্য। ইসলামও এই বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। (সহীহ বুখারী) প্রচলিত ব্যবস্থায় জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে দেশ-জাতি ও ধর্মের কল্যাণকামী দল ও ব্যক্তিকে নির্বাচন করা প্রত্যেক ভোটারের দায়িত্ব।