বাংলার শীর্ষ ওলামাদের নামে তৈরি হচ্ছে রোহিঙ্গাদের জন্য মসজিদ

যুব নেতা মামুনূল হকের আনসারি টিমের নেতৃত্বে বাংলার শীর্ষ ওলামাদের নামে তৈরি করছেন রোহিঙ্গাদের জন্য মসজিদ।মাওলানা মামুনুল হক সাহেবের নেতৃত্বে একদল যুবক দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন। “শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.” নামের একটি মসজিদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আরো দশটি মসজিদের কাজ দুই থেকে তিন দিনের মধ্যেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ্।

যে মসজিদগুলোর নামের সাইনবোর্ড তৈরি করা হয়েছে।

  • আল্লামা আহমাদ শফী মসজিদ।
  • মাওলানা সৈয়দ ফজলুল করিম রহ. মসজিদ।
  •  মুফতী ফজলুল হক আমীনি রহ. মসজিদ।

এভাবে বিভিন্ন ওলামা বুযুর্গদের নামে মসজিদগুলোর নাম রাখা হয়েছে।
মসজিদ নির্মানের এই কার্যক্রম চলবেই বলে জানালেন মাওলানা মামুনুল হক।
তিনি আরো জানালেন, প্রত্যেকটি মসজিদে মকতব চালু করার জন্য ইতিমধ্যে সত্তুরজন রোহিঙ্গা আলেমের তালিকা করা হয়েছে।

ফেসবুকে আমরা

ভোট একটি আমানত
করবো না তার খেয়ানত

প্রিয় দেশবাসী !
দায়িত্ববোধ প্রত্যেক সুনাগরিকের বৈশিষ্ট্য। ইসলামও এই বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। (সহীহ বুখারী) প্রচলিত ব্যবস্থায় জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে দেশ-জাতি ও ধর্মের কল্যাণকামী দল ও ব্যক্তিকে নির্বাচন করা প্রত্যেক ভোটারের দায়িত্ব।