যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের শাখা মজলিসে আমেলার সদস্যদের নিয়ে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল নয়টায় কেন্দ্রীয় কার্যালয় তাগলীবে দ্বীন মারকাজের শাইখুল হাদীস রহ. মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন মাওলানা আবুল হাসানাত জালালী। দারস প্রদান করেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সভায় সারাদেশ থেকে আগত শাখা দায়িত্বশীলগণ নিজ নিজ শাখার ষান্মাসিক প্রতিবেদন পেশ করেন। প্রশ্নোত্তর পর্বে ডেলিগেটদের প্রশ্নের উত্তর প্রদান করেন সংগঠনের মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সর্বশেষ ইহতেসাব গ্রহণ ও দুয়ার মাধ্যমে বিকাল ৫.১০ মিনিটে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে আমরা

ভোট একটি আমানত
করবো না তার খেয়ানত

প্রিয় দেশবাসী !
দায়িত্ববোধ প্রত্যেক সুনাগরিকের বৈশিষ্ট্য। ইসলামও এই বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। (সহীহ বুখারী) প্রচলিত ব্যবস্থায় জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে দেশ-জাতি ও ধর্মের কল্যাণকামী দল ও ব্যক্তিকে নির্বাচন করা প্রত্যেক ভোটারের দায়িত্ব।