বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।

আজ (৩০ জানুয়ারি) ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর জেলার সভাপতি হাফেজ মাওলানা সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সদ্য সাবেক সভাপতি মাওলানা খালেদ মাহমুদ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ সভাপতি মাওলানা নুরুদ্দিন, সংগঠন বিভাগের সম্পাদক হাফেজ আব্দুর রহমান, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ওয়ালি উল্লাহ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক আরিফ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, অফিস বিভাগের সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ মোবারক বিন মোর্শেদ, সংগঠন বিভাগের সহঃ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আদিব, বায়তুল মাল বিভাগের সহঃ সম্পাদক মোঃ ইয়াসিন, অফিস বিভাগের সহঃ সম্পাদক মাওলানা ওমর ফারুক, মজলিসে আমেলা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা শামছুদ্দিন সজীব, মাওলানা ইবরাহীম ও হাফেজ মাহফুজুর রহমান প্রমুখ।

ফেসবুকে আমরা