বাংলাদেশ খেলাফত যুব মজলিস নওগাঁ জেলা শাখা পূনর্গঠন করা হয়েছে। আজ (১১ জুন, বুধবার) সকাল ০৮টায় পূর্ববর্তী মজলিসের আমেলার মূল্যায়নের ভিত্তিতে মনোনিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, ঢাকা জেলা দক্ষীণের বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা জাকির হোসেন, বাইতুল মাল বিভাগের সম্পাদক মোঃ মাসুদ আলী, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা সেকেন্দার আলী, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আহাব্বুল ইসলাম, অফিস বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল ফাত্তাহ, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা নাহিদ হোসেন, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ শাহ্ জামাল, মজলিসে আমেলা সদস্য মাওলানা শাকেরুল ইসলাম, হাফেজ আল আমিন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা রাশেদুল ইসলাম, মোঃ সোহেল হোসেন, মোঃ মাহিনুর ইসলাম, মাওলানা মহসিন রেজা এবং মাওলানা নাসির উদ্দিন।