ফরিদপুরে যুব মজলিসের সদস্য তা’লীমী মজলিস অনুষ্ঠি

———————————————————————
গতকাল (১৩ ফেব্রুয়ারী ২৫ইং) বৃহস্পতিবার ফরিদপুরের চরকমলাপুর মাদরাসায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী “সদস্য তা’লীমী মজলিস” অনুষ্ঠিত হয়েছে।

জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া
এর পরিচালনায় মাওলানা মিজানুর রহমানের দারসুল কোরআনের মাধ্যমে তা’লীমী মজলিসে শুরু হয়।
উক্ত তা’লীমী মজলিসে বিষয়ভিত্তিক আলোচোনা পেশ করেন
সাবেক ফরিদপুর জেলা সভাপতি মুফতি ইমদাদুল্লাহ বিন মাওলানা ছায়েনুদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, সহ প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ।

হেদায়েতী বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, যুব মজলিস জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান সহ দায়িত্বশীল বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার যুব মজলিসের দায়িত্বশীলবৃন্দ।

আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করুন ও তার সন্তুষ্টি নসিব করুন আমিন।

ফেসবুকে আমরা

ভোট একটি আমানত
করবো না তার খেয়ানত

প্রিয় দেশবাসী !
দায়িত্ববোধ প্রত্যেক সুনাগরিকের বৈশিষ্ট্য। ইসলামও এই বিষয়ে অনেক গুরুত্বারোপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। (সহীহ বুখারী) প্রচলিত ব্যবস্থায় জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে দেশ-জাতি ও ধর্মের কল্যাণকামী দল ও ব্যক্তিকে নির্বাচন করা প্রত্যেক ভোটারের দায়িত্ব।