মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যা: বর্তমান সরকারের চরম ব্যর্থতা- বাংলাদেশ খেলাফত যুব মজলিস

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হ’ত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও স’ন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আজ আজ ১১ জুলাই বাদ এশা মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তর।

 

মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

তিনি তার বক্তব্য বলেন- রাজধানীর মিটফোর্ড এলাকায় মো: সোহাগ নামের একজন ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা বর্তমান সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা। বর্তমান সরকার জনগণের জান-মাল ও ইজ্জত-আব্রু রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই হত্যাকাণ্ডের মত জঘন্য অপরাধের জন্য জুলাইয়ে দুই হাজার মানুষ জীবন দেয়নি, হাজার হাজার মানুষ আহত হয়নি। বর্তমান সরকার যদি বিগত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের প্রকৃত বিচার করতে পারতো তাহলে বর্তমান সময়ে সন্ত্রাসীরা এমন কর্মকান্ড করার দুঃসাহস করত না।

 

তিনি তার বক্তব্যে আরও বলেন- “যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তাহলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, গণআদালতে তাদের বিচার করা হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসীদের রাজত্ব চলবে না।” কারণ- “বাংলাদেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। তারা জানে কিভাবে জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়—কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে জানে না। সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার।”

ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান সায়েমের পরিচালনায় ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ মাহদি হাসান সিকদার,

 

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন ইমাম, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আরাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা, বাইতুল মাল সম্পাদক মোঃ বেলাল হোসেন সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক এইচ এম খোকন, আমেলা সদস্য মাওলানা শাহিমুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও ছাত্র মজলিসের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাসিবসহ ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।